আজ আপনার আর্থিক দিক কেমন থাকবে, জানতে দেখে নিন আজকের রাশিফল
দি নিউজ লায়ন;
মেষ
সামাজিক কাজে অংশ নিতে পারেন, সে ক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা আছে। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। স্বাস্থ্য ভালো যাবে। বেকারদের কারও কারও কর্মপ্রাপ্তি হতে পারে।
বৃষ
সময় খুব একটা অনুকূল না-ও থাকতে পারে। শারীরিক অসুস্থতাকে অবহেলা করবেন না। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। ব্যবসায়িক দিক ভালো যাবে না। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ পরিহার করুন।
মিথুন
পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন। ব্যবসায়িক দিক ভালো যাবে। বিক্রয়-বাণিজ্যে লাভবান হতে পারেন। সকলের প্রতি বিনয়ী আচরণ করুন। জ্ঞাতিশত্রু সম্পর্কে সতর্ক থাকুন।
কর্কট
শরীর খুব একটা ভালো যাবে না। আহারে-বিহারে সতর্ক থাকুন। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। সীমা লঙ্ঘন করবেন না। যাবতীয় ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন।
সিংহ
অভিনয়শিল্পীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন। ধর্মীয় কাজে আনন্দ পাবেন। সৃজনশীল কাজে অংশ নিতে পারেন। রোমান্স ও বিনোদন শুভ।
কন্যা
পথ চলাচলে সতর্কতা অবলম্বন করুন। পড়াশোনার প্রতি আগ্রহ বোধ করতে পারেন। মন ভালো থাকবে। অসুস্থ মায়ের আরোগ্যলাভ হতে পারে। আবেগ সংযত রাখুন।
তুলা
গলায় কোনো সমস্যা অনুভব করতে পারেন। ঠাণ্ডা থেকে সতর্ক থাকুন। প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। প্রয়োজনে তাদের সহযোগিতা নিন। পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে চলুন।
বৃশ্চিক
মূল্যবোধ বজায় রাখুন। বাড়িতে অতিথি সমাগম হতে পারে। পড়াশোনায় আনন্দ পাবেন। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। মাথাব্যথায় ভুগতে পারেন।
ধনু
অপরের প্রতি বিনয়ী আচরণ করুন। শরীর ভালো থাকতে পারে। কোনো বিশেষ রঙের প্রতি আকর্ষণ বোধ করতে পারেন। নিজেকে যথাযথভাবে প্রকাশ করুন। পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন।
মকর
পুরোনো কোনো রোগের পুনরাক্রমণ হতে পারে। অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নিন। অকারণ ব্যয় পরিহার করুন। মামলা-মোকদ্দমা থেকে নিজেকে বিরত রাখুন। ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে।
কুম্ভ
ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। বন্ধুদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। পেশাগত যোগাযোগ চালিয়ে যান। সে ক্ষেত্রে সাফল্য পেতে পারেন। আর্থিক দিক ভালো যেতে পারে।
মীন
উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। জীবনকে অর্থবহ করার চেষ্টা করুন। পেশাগত দিক ভালো যেতে পারে। তীর্থযাত্রা হতে পারে।
Post a Comment